ডাম্পার এবং টোটোর মুখোমুখি সংঘর্ষ। মৃত এক আহত তিন। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানার সুজাপুর এলাকায়। জানা গেছে মৃতের নাম রশিদ শেখ। বাড়ি কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। জানা যায় শুক্রবার সকালে একটি টোটো তে করে তারা চারজন মালদার ইংলিশ বাজারের যদুপুরে আমগাছ স্প্রে করার জন্য আসছিলেন। ঠিক সেই সময় সুজাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার তাদের টোটোকে ধাক্কা মারে। ঘটনায় আহত হয় চারজনই। তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আ