শুক্রবার দুপুরে পীরতলা এলাকায় জলা জমি ভরাটের কাজ সরজমিনে খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন রাজস্ব পরিদর্শক (নবদ্বীপ পৌরসভা) সোমদীপ চক্রবর্তী,সেখানে বেশ কিছুক্ষণ পরিদর্শনের পর রাজস্ব পরিদর্শক জানান, নোটিশকে উপেক্ষা করেই চলছে জলা জমি অবৈধভাবে ভরাটের কাজ,দপ্তরের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের জন্য পুনরায় নোটিশ জারি করা হবে,উল্লেখ থাকে গত বছর ২৫ সেপ্টেম্বর ভরাটের বিরুদ্ধে নোটিশ জারি করা হয় নবদ্বীপ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের পক্ষ থেকে।