বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ হরিপাল ডাকবাংলো কার্যালয়ে অনুষ্ঠিত জনতার দরবারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন হুগলি জেলার হরিপাল বিধানসভা কেন্দ্রের বিধায়িকা করবী মান্না। এলাকার নানান সমস্যা, অভিযোগ ও পরামর্শ শোনার জন্য এই জনসম্পর্ক-ভিত্তিক উদ্যোগে তিনি উপস্থিত থেকে মানুষের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।