রবিবার সকাল থেকে মেমারি নতুন বাসষ্ট্যান্ডের বইমেলা মঞ্চে সারাদিন ব্যাপী আয়োজিত হলো এসটিসি কম্পিউটারের চতুর্থ বর্ষ সমাবর্তন। এদিন সমাবর্তন অনুষ্ঠানে মেমারি, বৈঁচি ও পান্ডুয়া শাখার ছাত্রছাত্রীদের মেডেল ও সার্টিফিকেট দেওয়া হয়। তার সাথে সারাদিন ধরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।