ইটাহার: দ্বিতীয় বারের জন্য তৃণমূল কংগ্রেস প্রার্থী মোশারফ হুসেনের নাম ঘোষণা হতেই ইটাহার হাই স্কুল মাঠে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস
দ্বিতীয় বারের জন্য ইটাহার বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে নাম ঘোষণা হয়েছে ইটাহারের বর্তমান বিধায়ক তথা সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি মোশারফ হুসেনের। মঙ্গলবার এই নাম ঘোষণা হতেই উচ্ছ্বাসে মেতেছে ইটাহার ব্লক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। প্রার্থী ঘোষণার পর ইটাহার হাই স্কুল মাঠে এসে পৌঁচ্ছাতেই মোশারফকে শুভেচ্ছা ও সংবর্ধনা জানান কয়েক শতাধিক তৃণমূল নেতা কর্মীরা। পাশাপাশি নেতা কর্মীদের সঙ্গে আবেগে গা ভাষাতে দেখা যায় তৃণমূল প্রার্থীকেও।