শান্তিপুরের স্টীমারঘাট এলাকায় বাড়ির রান্নাঘর থেকে উদ্ধার পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া, চাঞ্চল্য নদিয়ার শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের স্টীমারঘাট এলাকায়, এক গৃহস্থ বাড়ির রান্নাঘর থেকে পূর্ণবয়স্ক বিষধর চন্দ্রবোড়া সাপ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। আজ বেলা প্রায় একটা নাগাদ বিশ্বজিৎ বিশ্বাসের স্ত্রী রান্না করতে গিয়ে হঠাৎ দেখতে পান উনুনের ভেতরে কুণ্ডলী পাকিয়ে রয়েছে একটি বিশালাকার চন্দ্রবোড়া সাপ। ঘটনায় আতঙ্কিত হয়ে তিনি সঙ্গে সঙ্গে তার স্