স্কুলের জমিতে মাটি ফেলে অবৈধভাবে রাস্তা নির্মাণকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়া থানার অন্তর্গত বীরপুর-১ পঞ্চায়েত এলাকায়। ওই এলাকার বীরপুর হরলাল হাই স্কুল কর্তৃপক্ষের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সরকারি সম্পত্তির উপর এই রাস্তা নির্মাণ করা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, স্কুল সংলগ্ন একটি বিশাল মাঠ রয়েছে, যেখানে নিয়মিত খেলাধুলা করে পড়ুয়ারা। এলাকায় এই মাঠ স্কুলের মাঠ হিসেবেই পরিচিত। কিন্তু গত বুধবার অর্থাৎ ২৮ জানুয