কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হল সাংবাদিক একাদশ ও DM–SP একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ। বন্ধুত্ব ও সৌহার্দ্যের বার্তা নিয়ে আয়োজিত এই ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলায় অংশগ্রহণ করেন জেলাশাসক ও পুলিশ সুপারসহ জেলা প্রশাসনের একাধিক আধিকারিক। মোট ১২ ওভারের এই প্রীতি ম্যাচে দু’দলই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামে।