বান্দোয়ান থানা এলাকায় গভীর রাতে উদ্ধার হলো এক অজ্ঞাত পরিচয় যুবতীর ঝুলন্ত দেহ। শনিবার আনুমানিক বেলা ১০ টা নাগাদ দেহ পাঠানো হয় ময়নাতদন্তে।জানা যায় বান্দোয়ান থানার ঠরকাদহ জঙ্গল থেকে গাছের মধ্যে ঝুলন্ত দেহ দেখতে পায় স্থানীয়রা।পরবর্তীকালে বান্দোয়ান থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসে।দেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা ঋজু করে তদন্তে নেমেছে পুলিশ।