ময়না: ভীমেশ্বরী বাজারে মুদির দোকানে আগুন, ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন,জল দিয়ে নিয়ন্ত্রণ করল স্থানীয়রা
পূর্ব মেদিনীপুর জেলার ভীমেশ্বরী বাজারে আজ সকালে একটি মুদির দোকানে অগ্নিসংযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় |দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাসীরা |সেই আগুন পাশাপাশি দোকানে ছড়িয়ে পড়ার আগেই জল দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণ করে স্থানীয় মানুষজন |তবে কিভাবে এই আগুন লেগেছিল তা জানা যায়নি |