এসআইআর এর শুনানির নামে সাধারণ মানুষকে হেনস্থার অভিযোগ তুলে বারুইপুর বিডিও অফিস অভিযানে নামল সিপিএম। শুক্রবার সিপিএমের কর্মী সমর্থকেরা মিছিল করে বারুইপুর বিডিও অফিসে আসেন। জমায়েত করে প্রতিবাদ সভা হয়। বক্তব্য রাখেন দলের নেতারা। এসআইআর তথা শুনানি প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার দাবি তোলা হয়। নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে বলেও অভিযোগ তোলে সিপিএম।