মানিকচক: কথা ছিল ঈদে বাড়ি ফিরবে, কফিনবন্দী দেহ ফিরছে শ্রমিকের এনায়েতপুর পূর্বপাড়ার বাড়িতে
ঈদে আর বাড়ি ফেরা হলো না। ফিরলো নিথর দেহ। দুই নাবালক কন্যা সন্তানের পিতা তরতাজা যুবক পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এলো মালদার মানিকচক ব্লকের এনায়েতপুর পূর্বপাড়ায়। ঘটনা সম্পর্কে জানা গেছে এনায়েতপুরের বাসিন্দা শফিকুল নাদাপ (২৯) পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য বিগত ছয় মাস আগে বিশাখাপত্তনমে টাওয়ারের কাজে গিয়েছিল।১লা ফেব্রুয়ারি রবিবার ইলেকট্রিক খুঁটিতে চেপে কাজ করছিল। সেখানেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।