মুরারই বিধানসভার জন্য ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র এর উদ্বোধন করা হলো আজ। এদিন ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর নাগাদ রতনপুর গ্রামে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার তৃণমূল বিধায়ক ডাক্তার মোশারফ হোসেন, মুরারই একের BMOH ডাক্তার অভিজিৎ মন্ডল, বীরভূম জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেরাজুল ইসলাম খান, মুরারই এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, মুরারই এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশরাফ আলী, সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা