রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হলো ৭৭ তম সাধারণতন্ত্র দিবস। সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সংবিধানের প্রতি সম্মাননা জ্ঞাপন করেন পৌর প্রতিনিধিরা। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলরগণ। একই সঙ্গে এদিন উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেওয়া হয়।