সোমবার প্রাচীনমায়াপুর থেকে রাধাবাজার মোড় পর্যন্ত হরিনাম সংকীর্তন সহযোগে পদযাত্রা ও গণস্বাক্ষর অভিযানের ডাক দেয় নবদ্বীপের ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা কমিটির সদস্যরা,সংস্কৃতি রক্ষা কমিটির দাবি অবিলম্বে নবদ্বীপের ঐতিহ্যমেনে রানাঘাট লোকসভা কেন্দ্রকে পুনরায় নবদ্বীপ লোকসভা কেন্দ্র হিসাবে ফিরিয়ে দিতে হবে,অন্যথায় সমগ্র নবদ্বীপবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে বলে জানান সংস্কৃতি রক্ষা কমিটির সম্পাদক বুদ্ধদেব পাল।