মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার সময় কালীগঞ্জের পলাশী মীরা বাজারে মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী। স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর নলদহ এলাকার একটি বেসরকারি আবাসিক স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছিলেন স্করপিও গাড়ি করে, পলাশী মীরা বাজারে পলাশী বেতাই রোডে পি ডব্লিউর কাছে গতি নিয়ন্ত্রণ না করতে পেরে পাল্টি খায় গাড়িটি , গুরুতর আহত হয় গাড়ি চালক ও পরীক্ষার্থীরা।