মালদার চাঁচলে খরবা হরিনারায়ণ এগ্রিল হাই স্কুলে অনুষ্ঠিত হলো বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার দুপুর প্রায় তিনটা নাগাদ বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই প্রতিযোগিতার শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেন। বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।