গতকাল রাতের অন্ধকারে শালবনির রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ে হানা দেয় একটি দলছুট হাতি। স্থানীয় সূত্রে জানা গেছে, 'কালিঙ্গা' নামে পরিচিত ওই হাতিটি বিদ্যালয়ের ঘর ভেঙে চাল খেয়ে ফেলে। রাতভর আতঙ্কে কেটেছে গ্রামবাসীদের। আজ সকালে আবারও সেই হাতিটিকে লক্ষণপুর জঙ্গলের দিকে গুটি গুটি পায়ে এগোতে দেখা যায়। বনদপ্তরের বিট অফিস, ভাউদির তরফে হাতিটির গতিবিধির উপর নজর রাখা হচ্ছে বলে জানা গেছে।