ইটাহার: অশুভ শক্তিকে দমন করতে নারী শক্তি প্রতিষ্ঠার বার্তা BJP প্রার্থী সবিতা বর্মনের, ইটাহারে প্রচারে ঝড় পদ্ম পার্টির
অশুভ শক্তিকে দমন করতে নারী শক্তি প্রতিষ্ঠা করার বার্তা নিয়ে ইটাহারে প্রচার শুরু বিজেপি প্রার্থী সবিতা বর্মনের। বৃহস্পতিবার প্রার্থী ঘোষণা হতেই শুক্রবার ইটাহার সদর এলাকার কালি ও শিব মন্দিরে পুজো দিয়ে প্রথম দিনের প্রচার শুরু করলেন বিজেপি প্রার্থী। এদিন মিছিল করে রাস্তার দুধারের মানুষদের সঙ্গে জনসংযোগ করার পাশাপাশি পোরষা ও পাইকপাড়া এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন বিজেপি প্রার্থী। বিজেপি প্রার্থীকে স্বাগত জানাতে দেখা যায় এলাকার বাসিন্দাদেরো।