রায়গঞ্জ: পারিবারিক জমি বিবাদের জেরে বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ,দেহ ময়নাতদন্ত রায়গঞ্জ মেডিকেলে, রামপুর দুর্গাপুরের ঘটনা
পারিবারিক জমি বিবাদের জেরে মানসিক অশান্তি,এর জেরেই বিষ খেয়ে আত্মঘাতী গৃহবধূ,দাবি পরিবারের। শুক্রবার দেহ ময়না তদন্ত রায়গঞ্জ মেডিকেলে। মৃত গৃহবধূর ভাই দাবি করেন তার বোন কে বোনের ভাসুর ও জা মারধর করত,২৪ জানুয়ারি তাকে মারধর করা হয়,এরপর সেদিন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে গৃহবধূ। এরপর এদিন সকালে তার মৃত্যু হয়