একসঙ্গে মেদিনীপুর পৌর এলাকার ২৫টি ওয়ার্ডের ২১ টি স্থানে বিভিন্ন প্রকল্পের বাকি থাকা কাজ শুরু হয়ে গেল বৃহস্পতিবার দুপুরের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। রাস্তা জল নিকাশি লাইটিং এর মত বিভিন্ন প্রকল্পগুলি রয়েছে এই উন্নয়ন কাজে। প্রাথমিক পর্বে ১৫ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে ইতিমধ্যেই এই কাজের জন্য।