শুরু হলো মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হলো কল্যাণী পৌরসভার পক্ষ থেকে। বিভিন্ন মাধ্যমিক সেন্টারে ছাত্র-ছাত্রীদের গোলাপ ফুল ও পেন দিয়ে শুভেচ্ছা জানানো হলো। উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌর প্রধান নিলেমেশ রায় চৌধুরী সহ অন্যান্য সদস্যরা। কল্যাণী ব্লকের বিভিন্ন সেন্টারে নির্বিঘ্নে পরীক্ষার সম্পন্ন হয় বলে জানা যায় আনুমানিক দুপুর ৩ টা নাগাদ।