কাঞ্চনপল্লী জি এস এফ পি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের উপস্থিতিতে সারা দেশের সঙ্গে একযোগে ৭৭তম প্রজাতন্ত্র দিবস পালিত হয়। এদিন সংবিধান প্রণয়ন ও তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয় এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে সংবিধানকে সম্মান করা ও তার নীতিগুলি অনুসরণের বার্তা তুলে ধরা হয়। পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়।