বাড়িতে এডমিট কার্ড ভুলে তড়িঘড়ি কোটশীলা গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে চলে এসেছিল এক ছাত্রী । কিন্তু পরীক্ষা শুরু হতে সময় বেশিক্ষণ হাতে না থাকায় কাঁদতে থাকা ওই অসহায় ছাত্রীর পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিল কোটশিলা থানার পুলিশ । পুলিশ তাকে নিয়ে বাড়িতে গিয়ে এডমিট কার্ড সহ ওই ছাত্রীকে ফিরিয়ে এনে যথাসময়ে পরীক্ষার দেওয়ার ব্যবস্থা করে ।