রেললাইন দিয়ে হেঁটে বাড়ি ফেরার সময় প্যাসেঞ্জার একটি ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক দিনমজুর রং মিস্ত্রির। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাতে মালদা জেলার গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের থালি পুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এদিন রবিবার বেলা দুটো নাগাদ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উইলিয়াম সরকার (৩৫)। তিনি পেশায় দিনমজুর রং মিস্ত্রি। বাড়ি গাজোল ব্লকের থালি পুকুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তা