শুক্রবার সন্ধ্যা ছোটা নাগাদ জেলার মুখ্য স্বাস্থ্যাধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের যে হাউস স্টাফ রোগীর ক্লোজ কন্টাক্টে ছিলেন তাঁকে কলকাতার বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে।তাঁর পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনও পর্যন্ত যে ৮০ জনের স্যাম্পেল পাঠানো হয়েছিল। তার মধ্যে ১৮জনের রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। এই ১৮জনের মধ্যে ১৪ জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের এবং কাটোয়া হাসপাতালের ৪জন।