বিশেষ সেমিনার ও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোঘাটের দমদমা প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস উদযাপন গোঘাট 1নং পঞ্চায়েত সমিতির।স্কুলের ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে তাঁদের নিয়ে সংস্কৃতিক অনুষ্ঠান বৃক্ষরোপন কর্মসূচি করা হয়।পরে স্কুলে প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের জন্য একটি বিশেষ সেমিনার করা হয়।যেখানে তাঁদের সাহায্যের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে।কেউ সেই ফান্ডে টাকা দিতে চাইলে স্কুলের সাথে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে।