তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি কাপের আদলে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর–২ নম্বর ব্লকের মশালদহ গ্রামীণ হাসপাতাল মাঠে শুরু হল সভাপতি কাপ ২০২৬।এদিন জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানের পরিচালনায় আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যুব তৃণমূলের ব্লক সভাপতি মনিরুল আলম মূল পৃষ্ঠপোষকতায়।