ধৃতদের নাম শেখ মিরাজ রহমান ও শেখ আনিসুর ওরফে গাড্ডু। রায়না থানার বলাগড়ে তাদের বাড়ি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে রায়না থানার জগৎপুরের বাসিন্দা দেবপতি তা-এর গোয়াল থেকে দু’টি গোরু চুরি হয়ে যায়। বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, গোরু চুরিতে মিরাজ ও আনিসুর জড়িত। শনিবার তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ বলাগড়ে মিরাজ ও আনিসুরের বাড়িতে তল্লাশি চালায়। জিজ্ঞাসাবাদে তারা গোরু চুরিতে জড়িত থাকার কথা কবুল কর।