এগিয়ে আসছে রাজ্য বিধানসভা নির্বাচন, ২৬ এর বিধানসভা নির্বাচনে রাজ্য জুড়ে পরিবর্তনের ডাক দিচ্ছে বিজেপি। বিজেপির উদ্যোগে বিভিন্ন এলাকায় করা হচ্ছে পরিবর্তন সভা। শুক্রবার নদিয়া উত্তর সাংগঠনিক জেলা বিজেপির পলাশীপাড়া বিধানসভার বিভিন্ন এলাকায় পরিবর্তন সভা করা হলো। এদিন বিকেল থেকে পলাশীপাড়া মন্ডল একের ধোপট্ট বাজার এবং চাঁদের ঘাট বাজারে পরিবর্তন সভা করা হয়। উপস্থিত ছিলেন পলাশীপাড়া ১ নম্বর মন্ডল বিজেপির সভাপতি প্রকাশ মন্ডল সহ অন্যান্য নেতৃত্ব।