মুখ্যমন্ত্রীর জনসভার সমর্থনে নাজিরহাট বাজারে তৃণমূলের মিছিল। রবিবার রাত আটটা নাগাদ এই মিছিল আয়োজিত হয়। উল্লেখ্য আগামী ৯ই ডিসেম্বর কোচবিহার রাসমেলা মাঠে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা কে সফল করতে এদিন এই মিছিল আয়োজিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের নাজিরহাট ১ নম্বর অঞ্চল সভাপতি ধনঞ্জয় রায়, যুব তৃণমূল সভাপতি আক্রাম হোসেন।