মালদা–নালাগোলা রাজ্য সড়কের উপর আইহো টাঙ্গন নদীর ব্রিজের সংস্কার কাজ ধীরগতিতে চলা এবং ব্রীজের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করার প্রতিবাদে মঙ্গলবার আন্দোলনে নামলেন হবিবপুর ব্লক বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।এদিন তারা আন্দোলনের অঙ্গ হিসেবে প্রথমে আইহো ব্রীজ সংলগ্ন এলাকায় মালদা-নালাগোলা রাজ্য সড়ক ধরে মিছিল করেন।