শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রশান্ত ঘোষ। দেওয়ানদিঘি থানার কুড়মুনে তার বাড়ি। কিশোরীকে নিয়ে সে মহারাষ্ট্রে গা-ঢাকা দিয়েছিল। মহারাষ্ট্রের পারভনি জেলার তাদকালাস থানা এলাকায় মঙ্গলবার স্থানীয় থানার সাহায্য নিয়ে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকেই উদ্ধার হয় অপহৃতা। মহারাষ্ট্রের আদালতে পেশ করে ধৃত এবং কিশোরীকে জেলায় নিয়ে আসার জন্য ছ’দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানায় পুলিশ।