কৃষ্ণনগর পৌরসভার উদ্যোগে পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বের অন্তর্গত মোট ২০টি রাস্তা নির্মাণের শুভ উদ্বোধন ও দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠিত হলো। এই উন্নয়নমূলক কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী, নদীয়া জেলার জেলাশাসক, পৌরসভার আধিকারিকগণ সহ জনপ্রতিনিধিরা।পৌরসভা সূত্রে জানা যায়, কৃষ্ণনগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জুড়ে এদিন কুড়িটি রাস্তা নির্মাণের শিলান্যাস করা হয়, যা শহরের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত ও সুগম করবে।