রাস্তা সারাই এর দাবিতে শিমুৱালী চৌ মাথায় পথ অবরোধ স্থানীয়দের, প্রায় দুই ঘন্টা পরে চাকদা পুলিসের হস্তক্ষেপে উঠলো অবরোধ। সূত্রের খবর, চাকদা থানার শিমুৱালী এলাকায় শিমুৱালী বাজার থেকে চৌমাথা পর্যন্ত রাস্তা গত 3 মাস যাবৎ সারাই এর নামে খুঁড়ে রেখেছে প্রশাসন। অভিযোগ, রাস্তা সারাই না হলেও খারাপ রাস্তার কারণে প্রত্যেকদিন সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ ও এলাকার ব্যবসায়ীরা। আর তারই প্রতিবাদে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা