নির্ধারিত সময় পেড়িয়ে গেলেও AERO না আসায় উত্তেজনা সরালো কৃষ্ণনগর পৌরসভার সি এম এস স্কুল প্রাঙ্গণের এসআইআর শুনানি ক্যাম্পে। ওই স্কুল ময়দানে চলছে, কৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত এলাকার বাসিন্দাদের এস আই আর এর হিয়ারিং। সকাল থেকেই শুনানির জন্য লাইন দেন এলাকার বাসিন্দারা। অভিযোগ ১৮ নম্বর ওয়ার্ডের ৮৬ পার্টের AERO নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আসেননি। সকাল দশটায় তার আসার কথা থাকলেও ১১:৩০ পেরিয়ে গেলেও তিনি না আসায় লাইনে দাঁড়িয়ে থাকা লোকজন অধৈর্য হয়ে পড়েন।