পরপর চার বার সফল ভাবে পাখি উৎসব শেষ হল সুন্দরবনে। চতুর্থ পাখি উৎসব শুরু হয়েছিল গত ২৩শে জানুয়ারি সজনেখালি থেকে। ২৭ শে জানুয়ারি দুপুরে সেখানেই এবারের পাখি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বন মন্ত্রী বীরবাহা হাঁসদা, রাজ্যের প্রধান মুখ্য বনপাল দেবল রায় সহ অন্যান্য বন আধিকারিকরা। এবার মোট ১৬৮টি প্রজাতির পাখির দেখা মিলেছে সুন্দরবনে। মোট ৩০৯৮৬টি পাখির দেখা পেয়েছেন পাখি প্রেমীরা। গত কয়েকদিনে পাখি উৎসবে অংশগ্রহনকারী ৬ টি দলের মোট ৩৬ জন সদস