সামনেই বিধানসভা নির্বাচন, বিজেপির পক্ষ থেকে ভূত স্তরে সংগঠন শক্তিশালী করতে নেওয়া হয়েছে বিভিন্ন রকম কর্মসূচি, বৃহস্পতিবার কল্যাণী বিধানসভার কল্যাণী তিন নম্বর মন্ডল বিজেপির পক্ষ থেকে বুথ বিজয় কর্মশালা ও লাভার্থী গৃহ সম্পর্ক অভিযান এবং সাংগঠনিক আলোচনা সভা করা হলো। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কল্যাণীর বিধায়ক অম্বিকা রায় সহ মন্ডল সভাপতিরা, ব্লক এবং সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্ব ও বুথ সভাপতিরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই সাংগঠনিক সভা করা হয়