শুক্রবার সকালে মহিন্দর এলাকার শশা ক্ষেতের পাশে দেহটি দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন পুলিশকে।ঘটনাস্থলে পৌঁছে জামালপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। মৃত্যুর কারণ নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। কিভাবে মৃত্যু? শশা ক্ষেতের পাশেই বা দেহ এলো কি ভাবে? পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুক্রবার দুপুর সাড়ে তিনটে নাগাদ দেহটি বর্ধমান মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠায়