পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার মহকুমা শাসক বিবেক পঙ্কজ রাজ্যের কৃষি দফতরের জয়েন্ট সেক্রেটারি হয়ে বদলি হলেন। অন্যদিকে আই এ এস সুরভী সিংলা পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের SDOথেকে বদলি হয়ে রঘুনাথপুরের SDO হলেন। শুক্রবার রাতে নবান্ন থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে।আজ শনিবার সকালে সেই বিজ্ঞপ্তি সাংবাদিকদের কাছে আসতেই রঘুনাথপুরের বদলি হওয়া মহকুমা শাসক বিবেক পঙ্কজকে জিজ্ঞেস করা হলে তিনি বদলি হওয়ার নির্দেশিকা হাতে পাওয়ার কথা স্বীকার করে নেয়।