মোটরবাইক দুর্ঘটনায় দুই নাবালক গুরুতর আহত হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল গাজোল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের চেরা পাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেল তিনটে নাগাদ চেরা পাড়া সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।আহত দুই নাবালকের নাম সায়ন আফসার (বয়স ১২) ও উমর আলী (বয়স ১৬)। তারা দু’জনই গাজোল ব্লকের শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের চেরা পাড়া এলাকার বাসিন্দা এবং সম্পর্কে দুই ভাই। জানা যায় মোটরবাইক নিয়ে চেরা পাড়া এলাকা থেকে জামতলার দিকে যাওয়