কালীগঞ্জের বিভিন্ন এলাকায় রাস্তা পরিদর্শন করলেন বিধায়িকা আলিফা আহমেদ। পলাশী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন পাড়া এবং দেবোগ্রাম পঞ্চায়েতের ভাগা চাঁদপুর গ্রামে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি মেনে বিধায়িকা আলিফা আমাদের উদ্যোগে বিধায়কের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই রাস্তা নির্মাণ এবং সংস্কারের কাজ করা হবে বলে জানান বিধায়িকা আলিফা আহমেদ। শুক্রবার স্থানীয় পঞ্চায়েত প্রধান এবং জনপ্রতিনিধি ও প্রকৌশলীদের নিয়ে রাস্তার পরিদর্শন করেন।