কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র মাইক্রো অবজারভারদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেন। তিনি জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলায় আদালত মাইক্রো অবজারভার ব্যবস্থাকে নিয়ে পর্যবেক্ষণ দিয়েছে এবং বিষয়টি সম্পূর্ণ অবৈধ বলে উল্লেখ করেছে। মহুয়া মৈত্র অভিযোগ করেন, ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গ সরকারকে ২০২৪ সালের নির্বাচনী খরচ বাবদ ৯০৮ কোটি টাকা এখনও দেয়নি, এমনকি রোল প্রিন্টিংয়ের খরচও মেটানো হয়নি।