দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও মালদা জেলার গাজোল ব্লকের মাঝড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাতাল সিং গ্রামের রাস্তার অবস্থা চরম বেহাল। বিশেষ করে বর্ষাকালে ওই গ্রামের রাস্তায় চলাচল কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা বিভিন্ন মহলে রাস্তার সমস্যার কথা জানালেও কোনও স্থায়ী সমাধান মেলেনি।সম্প্রতি পাতাল সিং গ্রামে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান গাজোল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন। সেই সময় গ্রামবাসীরা তাঁর সামনে রাস্তার বেহাল অবস্থার কথা তুলে