বৃহস্পতিবার সকালে বিগত বছরের ন্যায় এ বছরও প্রাচীনমায়াপুর মন্ডল পাড়া ও অরবিন্দ পল্লী এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা জানাতে দলীয় কর্মীদের নিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে যান স্থানীয় কাউন্সিলর ঝন্টু লাল দাস,সেখানে প্রতিটি ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে গোলাপ কলম ও মিষ্টি তুলে দিয়ে তাদের আগাম শুভেচ্ছা জানান ওয়ার্ড কাউন্সিলর ঝন্টু লাল দাস,অপরদিকে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে আগাম শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি সকল মাধ্যমিক পরীক্ষার্থী।