সিতাইয়ে জব কার্ড নবীকরণের নামে টাকা আদায়ের অভিযোগ তৃণমূল পরিচালিত বি.আর চাত্রা জিপির বিরুদ্ধে। বুধবার বিকেল চারটে নাগাদ এমনই বিস্ফোরক অভিযোগ উঠল সিতাইয়ের ব্রহ্মত্তর চাত্রা গ্রাম পঞ্চায়েতের মাকোইটারি গ্রামে। অথচ কোনো সরকারি ঘোষণা ছাড়াই কার্ডপ্রতি ১০০ টাকা করে অবৈধভাবে আদায় করা হচ্ছে বলে অভিযোগে এলাকাবাসীর। স্থানীয়দের অভিযোগ গত শনিবার এবং রবিবার রাতে তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী দুই কর্মী বুথে এসে জব কার্ড নবীকরণের কাজ করেন। প্রতিটি কার্ড