মায়ের বকুনিতে বাড়ি ছেড়ে নিখোঁজ দশম শ্রেণীর ছাত্র, ছেলের খোঁজে কান্নায় ভেঙে পড়েছেন মা মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার গোবরগাড়া গ্রাম থেকে নিখোঁজ হয়ে গেছে ১৫ বছরের কিশোর সোহেল রানা। সে গোবরগাড়া হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে সাড়ে তিন হাজার টাকা নিয়ে জামাকাপড় কিনে খরচ করে ফেলে সোহেল। এই বিষয়েই মা তাকে বকাবকি করেন। মায়ের বকুনি সহ্য করতে না পেরে গত ১০ই জানুয়ারি সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে