পথ দুর্ঘটনায় টোটোর ধাক্কায় গুরুতর জখম হয় এক ব্যক্তি। এরপর স্থানীয়রা গুরুতর জখম ওই ব্যক্তিকে তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসে গাজোল স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে ওই ব্যক্তির অবস্থা অবনতি হলে পরে গাজোল স্টেট জেনারেল হাসপাতাল থেকে দ্রুত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে দেয়। জানা গিয়েছে জখম ব্যক্তির নাম অনিল বর্মন। বয়স ৫০ বছর। বাড়ি গাজোলের ছোট কান্দর গ্রাম পঞ্চায়েত এলাকায়। দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত্রিতে গাজোল তুরীপাড়া ৩১ নং জাতীয