প্রজাতন্ত্র দিবসের দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বদ্ধপরিকর রানাঘাট জেলা পুলিশ, চাকদা, শান্তিপুর, রানাঘাট সহ একাধিক জায়গায় 12 নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং ট্রাফিক বিভাগের। সূত্রের খবর, সোমবার মহা সমারোহে প্রজাতন্ত্র দিবস উজ্জাপন করছে গোটা দেশ। আর এই বিশেষ দিনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সোমবার NH 12 এর বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছে রানাঘাট জেলা পুলিশ। কল্যাণী, চাকদা, রানাঘাট শান্তিপুর সহ একাধিক জায়গায় গাড়ী থামিয়ে তল্লাশি চালাতে দেখা যায়।