ইটাহার: তপশিলি জাতি ও উপজাতির মানুষের সঙ্গে সমন্বয় দৃঢ় করতে ইটাহারের চেকপোস্টে তপশিলি সংলাপের প্রচার গাড়ির সূচনা করলেন MLA
তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা মানুষের কাছে পৌঁছে দিতে ইটাহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘তপশিলি সংলাপ’-এর বিশেষ প্রচার গাড়ি। বুধবার ইটাহারের চেকপোস্ট এলাকায় বিধায়ক মোশারফ হুসেন এই কর্মসূচির সূচনা করেন। জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচার মূলক গাড়ি তপশিলি অধ্যুষিত এলাকায় ঘুরে প্রচার করা হবে।